শিক্ষা

বাসন্তী সাজে সেজেছে রাবি ক্যাম্পাস 

খোরশেদ আলম, রাবি: ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে’। কৃষ্ণচূড়ার ডালে লেগেছে আগুন, বাতাসে দুলছে ফাগুন। গাছে গাছে মেলেছে শিমুল। শীতকে হার মানিয়ে দক্ষিণা হাওয়ার গুঞ্জণও লেগেছে। বাতাসে ফুলের গন্ধ ভেসে এসে বলছে-বসন্ত এসে গেছে।

পহেলা ফাল্গুনে ঋতুরাজকে বরণ করতে সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও উচ্ছ্বাসে মেতেছে তরুণ প্রাণ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তকে বরণ করতে সকাল থেকেই শাড়ি, পাঞ্জাবি পরে ক্যাম্পাসে আসতে শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ, টুকিটাকি চত্বর, ইবলিশ চত্বর, পশ্চিমপাড়া, পরিবহন মার্কেট ও শহীদ মিনার প্রাঙ্গণ।

কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউ প্রিয় মানুষটির সঙ্গে, কেউবা পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করছেন বসন্তের শুভেচ্ছা। সেই সঙ্গে সেলফি তো আছেই। সব মিলিয়ে ক্যাম্পাসে বসন্ত বরণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী বাপ্পি সরকার বলেন, করোনায় ক্যাম্পাস বন্ধ। সেজন্য ক্যাম্পাসে কোন অনুষ্ঠান বা উৎসব নেই। তবুও আজ ক্যাম্পাসকে একটু নতুনরূপেই দেখছি। ক্যাম্পাস সেজেছে বাসন্তী রঙে। প্রিয় মানুষদের সঙ্গে অনেক ভালো সময় কাটছে,ভালো লাগছে।

আরও পড়ুন: ফের ট্রলের শিকার শ্রাবন্তী

বসন্ত বরণে ক্যাম্পাসে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশেপাশের স্কুল-কলেজ থেকেও অনেককে আসতে দেখা গেছে। অনেকে এসেছেন পরিবারসহ ।

বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী ও রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের শিক্ষক জুয়েল কিবরিয়া সন্তানদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে এসেছেন বাসন্তকে বরণ করতে।

আরও পড়ুন: দেশবিরোধী বিএনপিকে পরাস্ত করা হবে

জুয়েল কিবরিয়া বলেন, পহেলা বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে। আর এমন দিন মানেই তো রাবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। রঙ ছড়াবে পুরো ক্যাম্পাস। তাই পরিবারসহ চলে এলাম ঘুরতে। ক্যাম্পাস জীবনের স্মৃতি মনে পড়ছে। বসন্তকে বরণ করতে কতই না আয়োজন থাকতো আমাদের সময়।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়তে থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে রাবির ক্লাস। সে জন্য বসন্তবরণে কোন ধরনের উৎসব পালন হচ্ছে না। আর চলতি মাসেই ট্রাক চাপায় চারুকলা অনুষদের শিক্ষার্থী মারা যাওয়ায় চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পক্ষ থেকেও নেই কোন আয়োজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা