শিক্ষা

সশরীরে চলবে সাত কলেজের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের পরীক্ষা সশরীরে চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজ কর্তৃপক্ষের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম উল্লাহ বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত৷ পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ৷ সাত কলেজের পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি৷

আরও পড়ুন: শাবির ভিসিকে সরিয়ে দেওয়ার দাবি

বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের পরই স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।

নতুন সূচি অনুযায়ী, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৷ এছাড়া ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে৷

দুপুরের ওই অনলাইন বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন ৷

শনিবার (২২ জানুয়ারি) পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। এসময় তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা