শিক্ষা

আইসিএসবি’র ‘রাইটিং মিনিটস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) রোববার (২৩ জানুয়ারি) শেরাটন ঢাকায় ‘কোম্পানি সেক্রেটারি মাস্টারক্লাস’ ব্র্যান্ডিং এ ‘রাইটিং মিনিটস’ এর উপর একটি কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানের সূচনা করেন প্রোগ্রাম চ্যাম্পিয়ন মো. আজিজুর রহমান এফসিএস, আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি। তিনি কর্মশালার রিসোর্স পার্সন আখতার মতিন চৌধুরী এফসিএ, এফসিএস-এর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন এবং সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি কোম্পানি সেক্রেটারিদের জন্য মিনিটস লেখার দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন।

‘কোম্পানি সেক্রেটারি মাস্টারক্লাস’ ব্র্যান্ডিং এ ওয়ার্কশপটি পরিচালনা করেন আইসিএসবি-এর কাউন্সিল মেম্বার আখতার মতিন চৌধুরী এফসিএ, এফসিএস। তিনি একজন কর্পোরেট গভর্নেন্স স্পেশালিস্ট এবং বর্তমানে ব্ল্যাক সোয়ান কনসালটেন্সির প্রিন্সিপাল কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। তিনি নুভিস্তা ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন। তিনি মিটিং এর মিনিটস লেখার উদ্দেশ্য, গুরুত্ব, প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কোম্পানি সেক্রেটারিদের সঠিক মিনিটস নেওয়ার ক্ষেত্রে সম্মুখীন হওয়া সমস্যাগুলি কীভাবে কাটিয়ে উঠতে পারেন এবং দক্ষতা অর্জন করতে পারেন সে সম্পর্কে আলোচনা করেন।

আরও পড়ুন: বিয়েতে কাঁদলেন পরী, কাবিন ১০১ টাকা

কর্মশালায় অংশগ্রহণকারীগণ কোম্পানির বোর্ড মিটিং, শেয়ারহোল্ডারদের সাধারণ সভা, অন্যান্য মিটিং-এর জন্য মিনিটস লেখার সেরা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারনা লাভ করেন এবং একটি কেস স্টাডি-ভিত্তিক অনুশীলনেও অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ বেশিরভাগই দেশের বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট হাউজে কর্মরত আছেন। প্রোগ্রাম চ্যাম্পিয়ন মো. আজিজুর রহমান এফসিএস মিনিটস রাইটিং এর উপর তার দীর্ঘ অভিজ্ঞতা আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান যে, আগামী দিনেও কোম্পানি সেক্রেটারিদের উন্নয়নে এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে। অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা এফসিএ, এফসিএস যিনি মিনিটস লেখার বিষয়ে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন যে, কোম্পানি সচিবদের জন্য মিনিটস লেখা একটি অপরিহার্য দক্ষতা কিন্তু তারা আমাদের দেশে পেশাদার প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছেন না।

আরও পড়ুন: পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএসবি-এর কাউন্সিল মেম্বার এম নুরুল আলম এফসিএস এবং মো. জাহাঙ্গীর আলম মানিক এলএলবি, এফসিএস, ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি, জি (অবঃ), সচিব ও সিইও এবং মো. শামিবুর রহমান এলএলবি, এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব)।

সমাপনী বক্তব্যে মো. শরীফ হাসান এলএলবি, এফসিএস আইসিএসবি-এর কাউন্সিল মেম্বার, কোম্পানি সেক্রেটারিদের জন্য সময় উপযোগী কর্মশালা সফলভাবে পরিচালনা করার জন্য কর্মশালা আয়োজকদের প্রশংসা করেন।

তিনি বলেন যে, আইসিএসবি-এর এই উদ্যোগ অবশ্যই কোম্পানি সেক্রেটারিদের দক্ষতা বাড়াবে এবং কর্পোরেট জগতে কোম্পানি সেক্রেটারিদের পরিবর্তনশীল ভূমিকার প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে তাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা