ফাইল ছবি 
শিক্ষা

কুমিল্লার এক স্কুলের সব শিক্ষক করোনা আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের সবাই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষকদের করোনা আক্রান্তের খবরে আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

শিক্ষকদের করোনা আক্রান্ত হওয়ার খবরে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

শিক্ষা কর্মকর্তা বলেন, 'স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। স্কুলের অন্যান্য কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা রানী মোবাইল ফোনে বলেন, ‘প্রথমে আমি আক্রান্ত হয়েছি। আমার স্বামীরও করোনা পজেটিভ। পরে আরও দুই শিক্ষক করোনায় আক্রান্ত হয়। এরপর অন্যান্য শিক্ষকদের টেস্ট করালে সবাই শনাক্ত হয়।’

সান নিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা