শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন,চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে কাজ করে চলেছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ফলাফল প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে। দ্রুত করতে গেলে ভুল হতে পারে। সেজন্য আমরা তাড়াহুড়ো করতে চাই না। এসএসসির মতো এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। এখনো খাতা জমা দেয়া হয়নি। খাতা জমা পড়লে দ্রুত ফল হয়ে যাবে। আশা করছি পারব। তবে এই মাসের ২২-২৩ তারিখের দিকে জানাতে পারব কবে নাগাদ ফলাফল প্রকাশ হবে।’

এবার করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা