শিক্ষা

টিকা নিতে শিক্ষার্থীদের নিবন্ধন লাগবে না

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, টিকা নিতে শিক্ষার্থীদের নিবন্ধন লাগবে না। ভর্তি ফরম, রেজিস্ট্রেশন বা আইডি দিয়ে শিক্ষার্থী প্রমাণ হলেই টিকা দেয়া হবে। সোমবার (১০ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ করবো না। সারা দেশে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বয়সী ৪৪ লাখ শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেয়া সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আমরা যেহেতু আমারা পুরো জনগোষ্ঠীকে করোনা পরীক্ষা করতে পারিনি। তাই আমরা যখন পরিস্থিতি বিবেচনা করে বুঝতে পারবো, বন্ধ করে দেওয়া দরকার তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।

শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ থেকে এক সিদ্ধান্ত আসে ১২ তারিখের পর এক ডোজ টিকা ছাড়া যেনো কেউ স্কুলে না আসে। সেটি ১২ তারিখ থেকে কার্যকর হবে। যারা টিকা নেবে না, তারা বাসায় বসে ক্লাস করবে।

তিনি আরও বলেন, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৪ লাখ, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। মোট টিকা দেওয়া হয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ৫৪৪ জনকে। ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জনের প্রথম ডোজ বাকি আছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা