শিক্ষা
‘মার্কেটিং ইন ডিজিটাল এইজ’ শীর্ষক 

ফ্রি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ইউনিভার্সাল কলেজ 

বিজ্ঞপ্তি: দেশের শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া যৌথভাবে ‘মার্কেটিং ইন ডিজিটাল এইজ’ শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।

আগামী ৭ জানুয়ারি (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) জুমের মাধ্যমে অনলাইন এ কর্মশালাটি আয়োজিত হতে যাচ্ছে। আগ্রহীরা বিনামূল্যে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। কর্মশালাটি পরিচালনা করবেন মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্কুল অব বিজনেসের মার্কেটিং বিভাগের প্রভাষক ড. স্টেফানি চেয়াহ।

শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার ইউসিবি বাংলাদেশের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন সুযোগ প্রদান করছে এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহায়তার মাধ্যমে তাদের ক্যারিয়ার শুরু করতে সক্ষম করে তুলছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও পোর্টফোলিও সমৃদ্ধ করতে এই কর্মশালায় ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক বিষয়সমূহ, বিগত কয়েক বছরে ডিজিটাল মার্কেটিংয়ের প্রবৃদ্ধি, বর্তমানে এটি কীভাবে আমাদের বেশিরভাগ ডিজিটাল অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত এবং কীভাবে ডিজিটাল মার্কেটিং টুলগুলো কার্যকরী উপায়ে ব্যবহার করা যায় সেসব বিষয়ে আলোকপাত করা হবে।

ড. স্টেফানি চেয়াহ এমন একজন স্কলার, যিনি ডিজিটাল মার্কেটিংয়ের ফলে শিল্পখাতে ঘটা পরিবর্তন বেশ কাছ থেকে দেখেছেন এবং তিনি ভবিষ্যত প্রজন্মের মার্কেটিং বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত সহজ উপায়ে এই জটিল বিষয়টি তুলে ধরতে চান। তিনি মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে মার্কেটিং-এ ব্যাচেলর অব বিজনেস অ্যান্ড কমার্স (সম্মান) ডিগ্রি এবং ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিংয়ে পিএইচডি অর্জন করেছেন এবং তার গবেষণাক্ষেত্র হচ্ছে বিজনেস মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক এবং সাস্টেইনেবিলিটি, বিশেষ করে নবায়নযোগ্য শক্তি খাত।

এসটিএস গ্রুপ বাংলাদেশের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়নণ বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল এই ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমে মার্কেটিং ও যোগাযোগের ট্রেন্ড সম্পর্কে প্রত্যেক মানুষেরই কিছু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত ডিজিটাল কনটেন্টের দিকে ঝুঁকছি, আর ভোক্তা, বিশেষ করে তরুণদের তাদের নিজেদের প্রয়োজনেই এর মার্কেটিংয়ের দিকগুলো ভালোভাবে জানতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের ডিজিটাল যুগে মার্কেটিং সম্পর্কে আরও ভালো ধারণা পেতে সহায়তা করার লক্ষ্যে ড. স্টেফানি চেয়াহ যুক্ত করতে পেরে ইউসিবি অত্যন্ত আনন্দিত। এই কর্মশালায় নিবন্ধন করতে আমি সকলকে উৎসাহিত করছি। এতে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে এবং এটি নিঃসন্দেহে অংশগ্রহণকারীদের ক্যারিয়ার সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে নতুন বিষয় যুক্ত করবে।’

অংশগ্রহণকারীরা মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ থেকে অংশগ্রহণের সার্টিফিকেট পাবেন। কর্মশালাটিকে আরও অংশগ্রহণমূলক এবং সফল করার জন্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের সাথে একটি প্রশ্নোত্তর সেশনও থাকবে। এছাড়াও, কোনো অংশগ্রহণকারী সশরীরে যোগ দিতে না পারলে ই-মেইলের মাধ্যমে তাকে সেশনের একটি রেকর্ডকৃত কপি পাঠানো হবে। এই কর্মশালায় সাইন আপ করতে, অনুগ্রহ করে ভিজিট করুন http://tinyurl.com/Monash-UCBSDP-12

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা