শিক্ষা

আমাদের প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতেই হবে

নিজস্ব প্রতিবেদক: যেকোনো প্রযুক্তির ভালো-মন্দ সবদিকই আছে। আমাদের প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতেই হবে। শৈশব থেকে শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। এটা যুগ ও ভবিষ্যতের চাহিদা এবং সেজন্য শিশু থেকে তাদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এখনতো কম বয়স থেকে কোডিং ও প্রোগ্রামিং শেখাতে হবে, নাহলে তারা চতুর্থ বিপ্লবে টিকে থাকতে পারবে না। অথচ আমরা চাই, তারা এই চতুর্থ বিপ্লবে সফল অংশীদার হবে। সে কারণে অবশ্যই প্রযুক্তি লাগবে এবং শিক্ষক ও অভিভাবকদের নজরদারির মধ্যে রাখতে হবে। আমরা যেমন সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে নজরদারি করি, তেমনি প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রেও নজরদারি থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা