পীরগঞ্জের ক্ষতিগ্রস্থদের পাশে জাককানইবি
শিক্ষা

পীরগঞ্জের ক্ষতিগ্রস্থদের পাশে জাককানইবি

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার শিকার ৩৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন 'সনাতন সংঘ'।

শুক্রবার (৫ নভেম্বর) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর গ্রামে আর্থিক অনুদান হিসেবে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়।

এসময় সনাতন সংঘের সদস্য সচিব তপন কুমার সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সনাতন সংঘের সদস্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ দে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনাটি অমানবিক। এই হামলার দায় সকলের নয়, অল্প কিছু মানুষের। একটি ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে যারা এই ঘৃণ্য হামলাটি চালিয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার থেকে এখানে এসেছি, মানবিক ও মানসিকভাবে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে। এই অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে প্রতিহত করা, বিচারের দাবিতে আরও সোচ্চার হওয়া এবং পরবর্তীতে এই ঘৃণ্যচক্র যেন এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ বা সাহস না পায়, সেই বিষয়গুলো আমরা সমস্বরে জাতির সামনে তুলে ধরতে চাই।

এসময় হামলার শিকার লতা রাণী জানান, আমার ঘরে দুটা ফ্যান-বিছানা ছিলো, সব পুড়ে ফেলছে। বাক্স-শোকেস সবকিছু লুটপাট করছে। ভয়ে জীবন নিয়ে পাশের ধানক্ষেতে লুকিয়ে ছিলাম। আমাদের সাহায্যের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা