শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষা

মূল্যবোধের শিক্ষাও দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তির যাতে অপব্যবহার না হয় সে জন্য পারিবারিক, সামাজিক, শিক্ষাব্যবস্থা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে। নতুন প্রজন্ম যেন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার করে সেজন্য তাদের জ্ঞানের সঙ্গে সঙ্গে মূল্যবোধের শিক্ষাও দিতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এই অনুদান প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অশুভ শক্তির মানুষগুলো সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু তারা সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখে দিতে হবে। এ দেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের এমপি শ্রী মনোরঞ্জন শীল গোপাল, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহজাহান কামাল এমপি, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা