শিক্ষা

দেড় ঘণ্টা বসিয়ে রেখে স্থগিত হলো পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতক শ্রেণির সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলে দেড় ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষার হলে বসিয়ে রাখা হয়। বুধবার (২৭ আগস্ট) সাত কলেজের কয়েকটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, রুটিন অনুযায়ী বুধবার সাত কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ‘রাজনৈতিক তত্ত্ব পরিচিতি’ (পত্র কোড ১০৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে গেলে প্রশ্ন পাওয়ার পর দেখা দেয় বিপত্তি। রুটিনে দেওয়া বিষয় ও বিষয় কোডের সঙ্গে হাতে পাওয়া প্রশ্নের বিষয় ও বিষয় কোডের মিল থাকলেও ভেতরের প্রশ্নের সঙ্গে এ বিষয়ের কোনো সম্পর্ক নেই। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষককে জানালে তারা প্রশ্ন নিয়ে নেন। এরপর শিক্ষার্থীদের পরীক্ষার হলে দেড় ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। একপর্যায়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

চূড়ান্ত পরীক্ষায় প্রশাসনের দায়িত্বহীন এমন কাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঢাকা কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসান আহমেদ বলেন, ঢাকা কলেজের পরীক্ষাকেন্দ্র ছিলো ইডেন মহিলা কলেজে। দুপুর ১২টায় আমাদের পরীক্ষা শুরু হয়। এরপর প্রশ্ন হাতে পেয়ে দেখি সাবজেক্ট কোড মিল থাকলেও প্রশ্নের সঙ্গে আমাদের সাবজেক্টের প্রশ্নের কোনো মিল নেই। পরে দায়িত্বরত শিক্ষককে জানানো হলে তিনি আমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেন এবং আমাদের বসে থাকতে বলেন। প্রায় দেড় ঘণ্টা পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এ ঘটনায় আমরা বিস্মিত।

সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী হাফিজুল বলেন, আমাদের পরীক্ষাকেন্দ্র ছিল সরকারি বাঙলা কলেজে। আমরা খাতার সব তথ্য পূরণ করার পর নির্দিষ্ট সময়ে প্রশ্নও পাইনি। প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিট পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত। এভাবে শিক্ষার্থীদের হয়রানির কোনো মানেই হয় না।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, আমরা এ সমস্যার কথা জেনেছি। আমাদের শিক্ষার্থী যারা ইডেন মহিলা কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল তাদের এমন একটি সমস্যা হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে এ কোডের পরীক্ষা ছিল না। এখানে কোনো পরীক্ষা স্থগিত হয়নি।

সমাজবিজ্ঞান বিভাগের নন-মেজর পরীক্ষার বিষয় কোড ভুল হওয়ায় এ সমস্যা হয়েছে বলে জানান সাত কলেজের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি বলেন, একটি বিষয় কোড ভুল হয়েছিলো। যার কারণে যে বিষয়ের পরীক্ষা সেই প্রশ্ন কেন্দ্রেই আসেনি৷ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তে পৌঁছাতে সময় লেগেছে। তাই শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলা হয়েছিলো। আমরা পরবর্তীতে পরীক্ষাটি নিয়ে নেবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা