শিক্ষা

সুইডিশ রাষ্ট্রদূত হলেন বাংলাদেশি রুনা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশি শিশু শিক্ষার্থী রুনা একদিনের জন্য সুইডিশ দূতাবাসের রাষ্ট্রদূত হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) কন্যাশিশুদের সমান সুযোগ ও অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে রুনাকে একদিনের প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করে সুইডেনের দূতাবাস।

প্ল্যান ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী পরিচালিত ‘গার্লস টেকওভার’ কার্যক্রমের অংশ হিসেবে তাকে একদিনের জন্য প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়। প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বের কন্যা শিশুদের কর্মকাণ্ড, নেতৃত্ব ও ক্ষমতায়নের বিষয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চলতি বছরের অক্টোবর মাসে দেশজুড়ে রাজনীতি, প্রশাসন, কূটনীতি ও ব্যবসার মতো প্রায় ৭০টি ক্ষেত্রে কন্যাশিশু ও নারীদের ন্যায্যতা, স্বাধীনতা ও প্রতিনিধিত্ব তুলে ধরতে এই ধরনের প্রতীকী ক্ষমতায়ন করবে।

একদিনের রাষ্ট্রদূত হতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশি বলেন, নিজের ভেতর আত্মবিশ্বাস পাচ্ছি যে, আমি নেতৃত্ব দিতে পারব। আমার নেতৃত্বের মাধ্যমে অনেক মেয়েকে উন্নত সুযোগ সম্পর্কে প্রভাবিত করতে পারব। আমাদের সমাজে অধিকাংশ মেয়েই জানে না যে তাদের উচ্চপদে যাওয়ার, নেতৃত্ব দেওয়ার ও সমাজ পরিবর্তনের ক্ষমতা আছে।

জানা গেছে, রুনা একটি তরুণ দলের সদস্য। যেখানে তিনি কিশোর-কিশোরীদের সঙ্গে শিশুদের শিক্ষা এবং নারীদের অধিকার ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করেন। পাশাপাশি কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা