শিক্ষা

২৯ নভেম্বর বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। রোববার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নূর আহমদ বলেন, ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশানা পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৩৫টি শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখ ৭৫ হাজার জন। চলতি বছরের ১৯ মার্চ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারি মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারি কর কমিশনার (কর) ৬০ জন, সহকারি কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারি নিবন্ধক হিসেবে ৮ জনকে নিয়োগ দেয়া হবে।

শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৯১৫ জনকে। বিসিএস স্বাস্থ্যে সহকারি সার্জন হিসেবে ১১০ জন ও সহকারি ডেন্টাল সার্জন হিসেবে ৩০ জন নিয়োগ পাবেন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারি যন্ত্র প্রকৌশলী হিসেবে ৪ জন, সহকারি ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে ১ জন, সহকারি সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে ১ জন, সহকারি প্রকৌশলী (সিভিল) হিসেবে ২০ জন ও সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জন নিয়োগ পাবেন।

তথ্য মন্ত্রণালয়ে সহকারি পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা হিসেবে ২২ জন, সহকারি পরিচালক (অনুষ্ঠান) হিসেবে ১১ জন, সহকারি বার্তা নিয়ন্ত্রক হিসেবে ৫ জন, সহকারি বেতার প্রকৌশলী হিসেবে ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারি প্রকৌশলী হিসেবে ৩৬ জন, সহকারি বন সংরক্ষক হিসেবে ২০ জন নিয়োগ পাবেন।

সহকারি পোস্টমাস্টার জেনারেলে ২ জন, মৎস্যে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ৬ জন, বাণিজ্যে সহকারি নিয়ন্ত্রক হিসেবে ৪ জন নিয়োগ পাবেন।

এ ছাড়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৪ জন, সহকারি খাদ্য নিয়ন্ত্রক পদে ৬ জন ও সহকারি রক্ষণ প্রকৌশলী পদে ২ জন, বিসিএস গণপূর্তে সহকারি প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন এবং সহকারি প্রকৌশলী (ই/এম) পদে ১৫ জনকে নিয়োগ দেয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা