শিক্ষা

ইসলামি বক্তাদের সংগঠন বিলুপ্ত

সান নিউজ ডেস্ক: ওয়াজ-মাহফিলের বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শনিবার (৯ অক্টোবর) রাতে এতে উল্লেখ করা হয়, কওমি মাদরাসাভিত্তিক সংগঠন রাবেতার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান ও সব সদস্যের পরামর্শে এ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাবেতাতুল ওয়ায়েজিনের নেতারা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে ‘ধর্মীয় আলোচক, মুফাসসির ও বক্তাদের’ অরাজনৈতিক সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বিলুপ্ত ঘোষণা করেন। শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তারা এই বিলুপ্তির ঘোষণা দেন। দেশের ওয়ায়েজিন, কোরানের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের সমন্বয়ে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

আরও বলা করা হয়, করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতারা অপপ্রচারের শিকার হয়েছেন। যে কারণে নেতারা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা