ফাইল ফটো
শিক্ষা

দাখিল পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২১ সালের দাখিল পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এই সূচি প্রকাশ করা হয়। সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষার দিন থেকেই দাখিল পরীক্ষা শুরু হয়ে আসছে। কিন্তু এসএসসি বা সমমানের অন্য পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। নভেম্বরের মাঝামাঝি থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে বলে আগেই জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ১৪ নভেম্বর কুরআন মজিদ ও তাজবিন, পদার্থ বিজ্ঞান এবং ১৮ নভেম্বর হাদিস শরীফ পরীক্ষা হবে। ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম, তাজভিদ পরীক্ষা হবে।

নির্দেশনায় বলা হয়, করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা