হবিগঞ্জ
শিক্ষা

হবিগঞ্জের শতাধিক বেসরকারি স্কুল বন্ধের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী ও আর্থিক সঙ্কটে হবিগঞ্জে বন্ধ হয়ে যেতে পারে শতাধিক বেসরকারি স্কুল। এরই মধ্যে অন্তত ৩০টি স্কুল একেবারেই বন্ধ হয়ে গেছে। কোথাও প্রতিষ্ঠা পেয়েছে মাদরাসা। আবার কোথাও ঘিরে রয়েছে ঝোপঝাড়ে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সাড়া না পাওয়া, শিক্ষার্থীদের অধিকাংশ সরকারি স্কুলে চলে যাওয়া, শিক্ষকদের বেতন দিতে না পারা, বাড়িভাড়া মেটাতে না পারাসহ বেশ কয়েকটি করণে স্কুল বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট ৪৩৩টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২২টি, বাহুবলে ৩৯টি, লাখাইয়ে ১১টি, আজমিরীগঞ্জে আটটি, শায়েস্তাগঞ্জে ২৪টি, মাধবপুরে ৬৭টি, নবীগঞ্জে ৬৩টি, বানিয়াচংয়ে ২৭টি এবং চুনারুঘাটে ৭২টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেশ কিছু বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তবে কতগুলো বন্ধ হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যাবে যখন তারা নতুন বছরে বই নিতে আসবে।

দেখা যায়, গত বছর করোনা শুরু হওয়ার পর থেকেই শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় প্রতিষ্ঠিত ম্যাক কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হয়। এ স্থানে এখন ভাড়া দেওয়া হয়েছে একটি হাফিজিয়া মাদরাসাকে। মুসলিম কোয়ার্টার এলাকায় নিয়াস মডেল স্কুলে তালা ঝুলছে। ভেতরে ঝোপঝাড় তৈরি হয়েছে। ভেঙে যাচ্ছে জানালাগুলো। এটিও দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।

ম্যাক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সাদত হোসেন বলেন, করোনা আসার পর থেকেই আমার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন শিক্ষার্থী আসে না। ভাড়া মেটানো, শিক্ষকদের বেতন দেওয়া সর্বোপরি অর্থনৈতিক সঙ্কটের কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা