শিক্ষা

বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে নিজেরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে নিজ নিজ প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে। তবে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষ হলেই এই সিদ্ধান্তে আসতে হবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শিক্ষামন্ত্রী এ দিন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা দেখতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে যান।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনায় প্রথম রোগীর মৃত্যুর পর দেড় বছর যাবত বন্ধ ছিলো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খুললেও বিশ্ববিদ্যালয়গুলো এখনও বন্ধ রয়েছে।

আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ পরিদর্শনের সময় স্বাস্থ্যবিধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বাচ্চাদের সঙ্গে কথা বললাম, তারা জানাল যে তাদের তাপমাত্রা মাপা হয়েছে। সবাই মাস্ক পরা, অনেক দূরে দূরে তাদের বসানো হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, টয়লেটগুলো দেখলাম সেগুলো আরও অনেক ভালো হতে পারে, আরো সুন্দর হতে পারে, কিন্তু পরিষ্কার আছে। স্বাস্থ্যসম্মত আছে। আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যাসটা করার মধ্যে দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যাসগুলো সমাজেও আস্তে আস্তে বিস্তৃত করবে। অভিভাবক স্কুলগেটের বাইরে ভিড় করছেন বিশেষ করে শহরের স্কুলগুলোতে। সেটাই একটু সমস্যা। সেখানে তারা স্বাস্থ্যবিধি খুব বেশি মানছেন না।

মন্ত্রী বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেওয়া শেষে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে উপাচার্যদের।

দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা প্রতিরোধী টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষ হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবেন। আবার যে যেখানে আছেন স্থানীয় টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবেন। আর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ চলছে। সংক্রমণের হার কমে এলে সব ক্লাসই নেওয়া যাবে। তবে হার যদি বেড়ে যায় তখন পরিস্থিতি অনুযায়ী কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা কঠোর নজরদারিতে রেখেছি স্বাস্থ্যবিধির বিষয়টি। প্রতিষ্ঠানের কোথাও দৃশ্যমান আবর্জনা বা লক্ষ্যণীয় হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এসময় ডেঙ্গুর বিষয়েও সতর্ক থাকতে বলে মন্ত্রী।

মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে। আর শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন। তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না। এ বিষয়ে আগেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছিলেন। নতুন কারিকুলামে সেটা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে আবার অনুমোদন নেওয়া হয়েছে।

এর আগে যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা