শিক্ষা

এইচএসসির সনদ বিতরণ চলছে

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষা বোর্ড ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ শুরু করে চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। কলেজের অধ্যক্ষ নিজে বা প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে সনদ গ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। ঢাকা শিক্ষা বোর্ডে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ঢাকা মহানগরের কলেজগুলো, ১৫ সেপ্টেম্বর ঢাকা জেলা, ১৬ সেপ্টেম্বর ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর মাদারীপুর, ২২ সেপ্টেম্বর শরীয়তপুর, ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ, ২৬ সেপ্টেম্বর নরসিংদী, ২৭ সেপ্টেম্বর গাজীপুর, ২৮ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ এবং আগামী ৩ অক্টোবর টাঙ্গাইল ও ৪ অক্টোবর কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে কলেজগুলোর অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধিকে শিক্ষার্থীদের মূল সনদ গ্রহণ করতে বলা হয়েছে। বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসি সনদ বিতরণ করা হবে। নির্ধারিত তারিখে নির্ধারিত জেলার অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সনদ তুলতে পারবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা