স্কুলছাত্রী
শিক্ষা

স্কুলছাত্রীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীর টাকা পরিশোধ না করায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বহিষ্কারের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বহিষ্কৃত শিক্ষার্থীর বাবা উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিও) নিকট লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুঠিবাড়ি গ্রামের মেয়ে মায়িশা সিদ্দীকি মেঘলা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় পরিষ্কারের জন্য অস্থায়ীভাবে একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করেছেন প্রধান শিক্ষক। ওই পরিচ্ছন্নতাকর্মীর মসিক সম্মানি ভাতা বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে বর্ষিক ১৫০ টাকা করে আদায় করা হয়।

এদিকে শিক্ষার্থী মায়িশা সিদ্দীকি মেঘলা পরিচ্ছন্নতাকর্মীর ১৫০ টাকা পরিশোধনা করায় উপবৃত্তির তালিকা থেকে শিক্ষার্থীর নাম বাদ দিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, সঠিক সময়ের মধ্যে শিক্ষার্থী ও তার মা-বাবার জন্মসনদ বিদ্যালয়ে জমা না দেওয়ায় এবং এ বিষয়ে আমার সাথে যোগাযোগ না করায় উপবৃত্তির তালিকা থেকে শিক্ষার্থীর নাম বাদ পড়েছে। এ ছাড়া অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পরিচ্ছন্নতাকর্মীর জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে বার্ষিক ১০০ টাকা করে আদায় করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা