শিক্ষা
হল-পরিবহন ফি মওকুফ

সশরীরেই হবে ইবি’র পরীক্ষা

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া: সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিভাগসমূহ স্বাস্থবিধি মেনে অনার্স- মাস্টার্স ও অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। তবে আবাসিক হলসমূহ বন্ধ রেখেই চলবে এসব পরীক্ষা।

শনিবার (৪ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে শিক্ষার্থীদের ২০২০-২১ অর্থবছরের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসকল বিভাগ প্রস্তুত আছে, তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো তাদের স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। তবে একদিনে বিভাগের একটি বর্ষের বেশি পরীক্ষা নেয়া যাবে না। কোনো বিভাগ চাইলে অনলাইনেও তাদের পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা চলাকালীন আবাসিক হলসমূহ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠক শেষে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষার্থীদের ২০২০-২১ অর্থবছরের হল ও পরিবহন ফি মওকুফেরও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে এই সিদ্ধান্তের পূর্ববর্তী সময়ে কোন শিক্ষার্থী এ সকল ফি প্রদান করে থাকলে তা ফেরত দেয়া হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা তাদের ২০২০-২১ অর্থবছরের হল ও পরিবহন ফি মওকুফ করেছি। করোনার কারণে যদি আরও বেশি সময় ক্যাম্পাস বন্ধ থাকে তাহলে আবারও বিষয়টি বিবেচনায় আনা হবে। এদিকে বিভাগসমূহের সুবিধানুযায়ী অনলাইন পরীক্ষার পাশাপাশি সশরীরেও তারা পরীক্ষা নিতে পারবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা