শিক্ষা

যবিপ্রবিতে ১২ সেপ্টেম্বর সশরীরে পরীক্ষা শুরু

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা শুরু হবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

সভায় পরীক্ষামূলকভাবে প্রথমে স্নাতকোত্তর পর্যায়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। যে সকল শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক, তাদের স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। হলে অবস্থানের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রাক্কালে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। কোনো শিক্ষার্থীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে, তাকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে তিনি সুস্থ হলে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা