শিক্ষা

বঙ্গবন্ধুর সমাধিতে রাবি উপাচার্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি,রাবি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. সুলতান-উল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাগণ।

সোমবার(১৯ জুলাই) দুপুর একটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বের পর আমাকে রুটিন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জাতির পিতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের কাজ শুরু করতে চাই। তারই ধারাবাহিকতায় শ্রদ্ধা নিবেদন করেছি, পুষ্পস্তবক অর্পণ করেছি।

ড.সুলতান উল ইসলাম বলেন, এখানে আসলেই স্পষ্ট হয়ে উঠে একজন মানুষ কিভাবে সকল বাঁধা অতিক্রম করে জাতির স্বাধীনতা অর্জনে দিকনির্দেশক হতে পারেন। জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকল বাঁধা অতিক্রম করতে সাহস যোগাবে বলে বিশ্বাস করি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির কো-কনভেনার ড. সৈয়দ মুহাম্মদ আলী রেজা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারকিুল হাসান, সদস্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির অধ্যাপক ড. শাহরিয়ার জামান, মার্কেটিং বিভাগের ড. মো. ওমর ফারুক সরকার, গণিত বিভাগের ড. মো. আসাবুল হক, শরীর চর্চা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ড. সুলতান উল ইসলাম। সেখানে লেখেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের মহানায়ক জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে জাতিকে যে দিকনির্দেশনা দিয়েছেন তা আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।

এর আগে গত ১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে যোগদান করেন বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতান উল ইসলাম। পরে ১৮ জুলাই শিক্ষামন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিয়মিত উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত রুটিন উপাচার্যের দায়িত্ব দেয়া হয় তাঁকে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা