শিক্ষা
এনটিআরসিএ'র ৫৪ হাজার শিক্ষক

পুলিশ ভেরিফিকেশনের পরই নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : সদ্য ৫৪ হাজারের বিশাল নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। এরপরই তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ চুড়ান্ত করা হবে।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কোন ফৌজদারি, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত কি-না তা যাচাই করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে এনটিআরসিএ স্থানীয় প্রশাসনকে চিঠি দেবে বলে জানা গেছে।

এনটিআরসিএ কর্মকর্তারা বলছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এছাড়া অনেকের নামে বিভিন্ন মামলা রয়েছে। এদের বিষয়ে যাচাই করতেই এই পুলিশ ভেরিফিকেশন করা হবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ৫৪ হাজার শিক্ষকের নিয়াগের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নির্দেশনা দেন।

কর্মকর্তারা জানায়, যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করতে যাচ্ছেন তারা যেন ঝামেলামুক্ত উপায়ে যোগদান করতে পারেন সেজন্য এ উদ্যোগ। শিক্ষার্থীরা যেন এ শিক্ষকদের কাছ থেকে সঠিক শিক্ষা পান সেটিও নিশ্চিত করতেই প্রথমবারের মতো পুলিশ ভেরিফিকেশন করা হবে। শিগগিরই স্থানীয় প্রশাসনকে চিঠি দেবে এনটিআরসিএ।

এ প্রসঙ্গে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায় সেটি নিশ্চিত করতেই প্রথমবারের মতো পুলিশ ভেরিফিকেশন করা হবে। শিক্ষক নিবন্ধনের আবেদনের সময় প্রার্থীদের জমা দেওয়া ঠিকানাতেই এই ভেরিফিকেশন করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা কিংবা নাশকতার কোনো অভিযোগ থাকলে তার চাকরির ক্ষেত্রে সমস্যা হবে।

গত বৃহস্পতিবার রাতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শূন্য পদের বিপরীতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করে এনটিআরসিএ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা