শিক্ষা

কর্মহীনদের পাশে বিসিএসের নবম ব্যাচ

নিজস্ব প্রতিবেদক: মানবিক সহায়তা নিয়ে আবারও কর্মহীন দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে বিসিএস নবম ব্যাচ ফোরাম। ঢাকার ভাটারায় শুক্রবার ফোরামের পক্ষ থেকে ৪০০ পরিবারের জন্য মানবিক সহায়তা দেয়া হয়।

করোনাভাইরাসের উচ্চগতির সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুররা। পরিবার-পরিজন নিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। এমন অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বিসিএস নবম ব্যাচ ফোরাম।

কর্মহীন মানুষের ৪ শ পরিবারকে দেয়া হয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ। যা দিয়ে চার সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করছেন ফোরাম নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারীসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে ফোরাম নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে গত ২৪ এপ্রিল ঢাকার ধোলাইপাড় এলাকায় বিসিএস নবম ব্যাচ ফোরামের উদ্যোগে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা দেয়া হয়। তখনও চারশ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা