শিক্ষা

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শূন্য পদের জন্য ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ওয়েবসাইটে ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, শিক্ষক নিয়োগের ফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরে এসএমএস দেওয়া হবে। দীর্ঘদিনের মামলা জটিলতার পর এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করল।

এনটিআরসিএ সূত্রে জানায়, বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। পাস করা প্রার্থীরা এসএমএস পাবেন। অথবা নিয়োগ প্রার্থীরা http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ঠিকানায় গিয়ে ফল জানতে পারবেন।

প্রার্থীরা দীর্ঘদিন ধরে এ ফলের জন্য আন্দোলন করে আসছিলেন। করোনা মহামারি সংকটের এমন দুঃসময়ে ওই বিজ্ঞপ্তির ফল প্রকাশে প্রায় অর্ধলাখ বেকারের মুখে হাসি ফুটল। এতে শিক্ষামন্ত্রী ও সংশ্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি ফোরামের সভাপতি শান্ত আহমেদ ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রাজু।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগের ফল আজ প্রকাশ করা হবে।

গত ৩০ মার্চ ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৩০ এপ্রিল নিবন্ধনধারীদের এ আবেদন প্রক্রিয়া শেষ হয়। আবেদনের এক মাসের মধ্যে নিয়োগের কথা থাকলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা