শিক্ষা

হচ্ছে না এসএসসি-এইচএসসি ও ভর্তি পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির করণে গত বছরের মার্চ মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছর কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা থাকলেও সেটি সম্ভব হয়নি। করোনার হার না কমায় চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত।

তবে সংক্ষিপ্ত পরিসরে হলেও প্রচলিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ীই এই দুটো পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তত অ্যাসাইনমেন্ট পর্যালোচনা করে তাদের পরবর্তী শ্রেণিতে প্রমোশনের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কি আসলেই হবে নাকি অটোপাস দেওয়া হবে- তা নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা। এইচএসসি পাসের পর কীভাবে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে তা নিয়েও চিন্তা।

শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে করোনা পরিস্থিতি খারাপের দিকে। করোনার হার ক্রমবর্ধমান। এ অবস্থায় পরীক্ষা হবে কি না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে পরীক্ষার পরিবর্তে অটোপাস দেয়ার পক্ষে শিক্ষার্থীরা। পরীক্ষা হলে কী প্রক্রিয়ায় নেয়া হবে তা নিয়ে দোটানায় আছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক নাসিমা বেগম বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনলাইন মাধ্যমে তাদের স্টাডির সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের শিক্ষকরাও তাদের প্রতি যথেষ্ট কমিটেড। আমরা চাই শিক্ষার্থীরা এখান থেকে কিছু শিখে যাক। রেগুলার শিক্ষার্থীদের চেয়ে যাতে কোনো অংশে পিছিয়ে না থাকে।

অটোপাস বা পরীক্ষা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৈঠক আছে। আমাদের কোনো সিদ্ধান্ত একা দেয়ার সুযোগ নেই। অ্যাকাডেমিক কাউন্সিল আছে। সেখানে সবার সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হবে।

পরীক্ষা নেয়ার বিষয়ে কী ভাবছেন এমনটা জানতে চাইলে তিনি বলেন, এসএসসি, এইচএসসি শিক্ষার্থীদের দায়িত্বে যারা রয়েছেন তারা অন্তত কিছু পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন। পরীক্ষা নিলেও যেগুলো অনলাইনে নেয়া সম্ভব সেগুলোই নেয়া হবে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। পুরো বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

অটোপাসের কোনো চিন্তা আছে কি না জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব‌ হোসেন বলেন, শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ। তাদের মেধা মূল্যায়নের জন্য যে পন্থা অবলম্বন করা যায় সেটি আমরা গ্রহণ করব। যদি পরিস্থিতি একেবারেই খারাপের দিকে যায় তাহলে তো অনেক কিছু চিন্তা করতেই হবে। তবে আমরা আপাতত পরীক্ষা নিতে চাই।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা