শিক্ষা

শাবির পরীক্ষা হচ্ছে  অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : শিক্ষার্থীদের সেশনজট নিরসনে অনলাইনে পরীক্ষা নেয়া শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের পরীক্ষা অনলাইনে নেয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি থাকায় অল্প সংখ্যক বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। বিভাগগুলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করছে। পরবর্তীতে বাকি বিভাগগুলোর পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেয়ার বিষয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে পিছিয়ে আমরা সেখানে অনেক ধাপ এগিয়ে রয়েছি। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদের এ পদক্ষেপ। তারা যেন সেশনজটে না পড়ে সেটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, আজ থেকে দুটি বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। আগামী রোববার থেকে অন্যান্য বিভাগের পরীক্ষাও অনলাইনে নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হয়ে যাবে। শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এরপর চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২২ ফেব্রুয়ারি পুনরায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গত ২০ মে বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিলের সভায় ১ জুলাই থেকে স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক গত ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা বিভাগগুলোর সুবিধা মোতাবেক সশরীরে ও অনলাইনে নেওয়া শুরু হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা