শিক্ষা

ফি মওকুফে ইবি ছাত্র মৈত্রীর স্মারকলিপি

ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের আবাসিক হল ফি, পরিবহন ও বিভাগীয়সহ সকল প্রকার ফি মওকুফের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রী।

সোমবার (২৮ জুন) উপচার্যের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া এ স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, করোনায় সারাদেশের নাগরিকদের মত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এছাড়া ৭৫ শতাংশ শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় তারা ক্যাম্পাস পার্শ্ববর্তী, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় মেস, বাসাভাড়া নিয়ে অবস্থান করে। বর্তমান পরিস্থিতিতে মেসে বা বাসায় অবস্থান না করেও তাদের ভাড়া পরিশোধ করতে হচ্ছে।

এদিকে প্রায় দেড় বছর ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় আবাসিক শিক্ষার্থীরাও হলে অবস্থান করেনি। একইসাথে শিক্ষার্থীরা পরিবহন সেবাও গ্রহণ করেনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতি শিক্ষার্থীদের সকল প্রকার ফি দিয়ে পরীক্ষায় বসতে হবে। যা শিক্ষার্থীদের মরার উপর খাড়ার ঘা। ফলে দেশে বিদ্যমান এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের থেকে হল, পরিবহন ও বিভাগীয়সহ আনুসাঙ্গিক সকল ফি আদায় করা সমীচীন নয়। আমারা চাই শিক্ষার্থীদের উপর সকল প্রকার ফি মওকুফ করে পরীক্ষাসমূহ নেয়া হোক।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী আনুষাঙ্গিক সকল ফি কমানো হবে জানিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ফি মওকুফের দাবিটি যৌক্তিক। বিষয়টি নিয়ে উপাচার্য স্যারের সাথেও কথা হয়েছে। স্যার বিষয়টি নিয়ে পজিটিভলি ভাবছেন। শিক্ষার্থীদের টিউশিন ফি মওকুফ না করার ব্যাপারে যৌক্তিকতা দেখানো যায় কেননা তাদের ক্লাস হয়েছে। তবে পরিবহন ও হল তারা পুরো ব্যবহার করেনি। তাই পুরো ফি মওকুফ করতে না পারলেও বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী কনসিডার করা হবে। এক্ষেত্রে ৫০ শতাংশ মওকুফ করলেও শিক্ষার্থীদের অনেকটা চাপ কমবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা