শিক্ষা

চলতি সপ্তাহেই নিবন্ধনের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটের পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া পরবর্তী এক মাসের মধ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নির্দেশনা দেয়া হবে।

সোমবার (২৮ জুন) এ বিষয়ে এনটিআরসিএ এর সচিব ড. এ টি এম মাহবুব-উল-করিম বলেন, ‘আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এখন আর ৫৪ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বাধা রইল না। নিয়ম মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত শূন্য আসনে শিক্ষক নিয়োগ দেয়া হবে।’

তিনি বলেন, ‘গত একমাস আগে নিয়োগের আবেদন কার্যক্রম শেষ হয়েছে। ফল প্রকাশসহ পরবর্তী সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার রাতে অথবা বুধবার দুপুরের মধ্যে আবেদনকারী শিক্ষকদের মধ্যে মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। এনটিআরসিএর ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।’

এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে অন্যান্য সময়ে যোগদানের জন্য ১৫ দিন সময় দেয়া হলেও এবার তা এক মাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার কোনো মেরিট লিস্ট থাকছে না বলে নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে সে পদটি শূন্য থাকবে। পরবর্তী নিয়োগে সেসব শূন্য পদে নিয়োগ দেয়া হবে।

এদিকে রিটকারী আড়াই হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আইন অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে আর কোন বাধা নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর।

গত ১৩ জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১-১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা