নিজস্ব প্রতিবেদক : সেবা সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১ জুলাই থেকে অনলাইনে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা যাবে । সোমবার (২১ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে এনটিআরসিএ।
আদেশে বলা হয়েছে, নিবন্ধনধারী শিক্ষকদের সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক, তাদের office@ntrca.gov.bd মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।
যে মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। তবে সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (http://www.ntrca.gov.bd/) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।
সাননিউজ/এমএইচ