শিক্ষা

করোনায় আক্রান্ত খুবি পরিবার

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী করোনায় আক্রান্ত। সেই সাথে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পরিবার করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

খুবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর এস এম আব্দুল আওয়াল, উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান মিজু ও তার পরিবার, সেকশন অফিসার নাসির জাহাঙ্গীর, উপ-রেজিস্ট্রার মঈনুল ইসলামের স্ত্রী, সেকশন অফিসার শফিকুল ইসলাম, স্টোর শাখার সেকশন অফিসার শাহরিয়ার সুমন এর পরিবার, ল্যাব এসিস্ট্যান্ট উজ্জ্বল কুন্ডু ও ভাস্কর্য ডিসিপ্লিনের অফিস সহকারী লাভলু করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সেকশন অফিসার নাসির জাহাঙ্গীরের অবস্থা বেশ জটিল বলে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জ্বরে ভুগছেন বলে জানা গেছে।

এর আগেও কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে মিটিংয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা