শিক্ষা

এবার পাকিস্তানে ও অটোপাস

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংকটে পাকিস্তান সরকারও বাংলাদেশের মতো শিক্ষার্থীদের মতো অটোপাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি স্কুলে অধ্যয়নরত প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি এবং ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কোনো পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে ওঠার সুযোগ দিচ্ছে দেশটির শিক্ষা বিভাগ।

গত রোববার পাকিস্তানের শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করে।

সূত্র বলছে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের এ বিষয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন ফেডারেল ডিরেক্টরেট অফ এড্যুকেশনের (এফডিই) মহাপরিচালক।

শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগের বছরের ফলের ওপর ভিত্তি করে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি ও ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের উন্নীত করা হবে। গত বছর প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আগের বছরের ফল দেখে উন্নীত করা হয়েছিল। সে সময় ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করে।

সোমবার (৬ জুন) থেকে ইসলামাবাদে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে যাওয়া শুরু করেছে।

সূত্র জানায়, ইসলামাবাদে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা কমে যাওয়ায় ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশনস সেন্টার (এনসিওসি) স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী শহরে নবম ও দশম শ্রেণির ক্লাস এরই মধ্যে শুরু হয়েছে।

ইসলামাবাদের সরকারি স্কুল ও কলেজ পর্যবেক্ষণ সংস্থা এফডিই এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা