শিক্ষা

বিশ্ববিদ্যালয় খুলছে ২৪ মে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী করোনা মহামারির কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আগামী ১৭ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। পূর্বের ঘোষিত এই তারিখেই ক্লাস শুরুর সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদ। এপ্রেক্ষিতে ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলছে।

বুধবার (৫ মে) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল এক বৈঠকে এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানা গেছে। এরপ্রেক্ষিতে আগামী ১৭ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা এবং ২৪ মে থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদ।

বৈঠকে উপস্থিত উপাচার্য পরিষদের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা বিবেচনা করে আগামী ১৭ মে আবাসন হল ও ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব কি-না তা পর্যবেক্ষণ উপাচার্যদের বৈঠক হয়েছে। যেহেতু করোনার জন্য সরকার দেশে বিধিনিষেধ চলমান রেখেছে, আগামী ১৬ মে পর্যন্ত সেটি বাড়ানো হয়েছে। সে কারণে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

বিধিনিষেধ শেষ হলে উপাচার্যরা আবারও সভা করে তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত ঘোষণা করা হবে, সেটিকে গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, সরকারের পূর্বের সিদ্ধান্ত সামনে রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ সময়ের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়, তবে পাঠদান উপযোগী করে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া করোনা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, বর্তমান টিকা কার্যক্রমসহ করোনাকালীন শিক্ষা কার্যক্রম নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলেও সভা সূত্রে জানা গেছে।

জানা গেছে, বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অনলাইনে পরীক্ষা নেয়া যায় কি-না তা নিয়েও আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় খোলা এবং অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে অন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক আগামী বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, দেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে থেকে শুরু হবে। তার এক সপ্তাহ আগে ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেয়া হবে। হল খোলার আগেই আবাসিক শিক্ষার্থী, আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের টিকার ব্যবস্থা করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা