শিক্ষা

ঢাবির আইবিএতে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ শুক্রবার (৯ এপ্রিল)।

আগ্রহী প্রার্থীরা আজ বিকেল ৩টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১০ মে রাত ১২টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা :
১. ২০১৫-২০১৮ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এজন্য এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ পয়েন্ট থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫ পয়েন্ট থাকতে হবে।

২. ২০১৫-২০১৮ সালের মধ্যে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উভয় পরীক্ষায় ৭ বিষয়ের মধ্যে কমপক্ষে ৪ বিষয়ে ‘বি’ গ্রেড এবং কমপক্ষে ৩ বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। তবে কোনো বিষয়ে ‘ডি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

৩. কোনো শিক্ষার্থী যদি ২০১৯ বা তার আগে ঢাবি বা আইবিএর কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, তবে তিনি এ বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীরা ইনস্টিটিউশনের ওয়েবসাইট http://www.iba-du.edu অথবা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://admission.eis.du.ac.bd প্রবেশ করে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার সময় ও তারিখ :
ভর্তি পরীক্ষা ৪ জুন (শুক্রবার) বেলা ১০টা থেকে ১২ পর্যন্ত নির্ধারিত কেন্দ্র অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা