শিক্ষা

শিক্ষা কার্যক্রম আরও আধুনিকায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,শিক্ষার্থীদের জীবনমূখী করে তুলতে শিক্ষা পদ্ধতিকে আরও সহজ ও আধুনিকীকরণ করার কথা ভাবছে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদেরকে শেখাতে হবে কীভাবে জীবনব্যাপী শিক্ষা অর্জন করা যায়। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে। আজকে যে জ্ঞান খুবই প্রয়োজনীয়, সময়ের পরিবর্তনে হয়তো সে জ্ঞান তার প্রয়োজনীয়তা হারাতে পারে। বেঁচে থাকার জন্য, জীবন-জীবিকার জন্য হয়তো নতুন কোনো জ্ঞান অর্জন করা জরুরি হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে কীভাবে জীবনব্যাপী শিখতে হয়।

বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা শেষ করে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পরও নতুন কোনো ক্ষেত্রে জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি হয়ে যেতে পারে। তখন ওই কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করার কথা ভাবছে। শিক্ষাকে আরও সহজ ও আধুনিকীকরণ করার কথা ভাবছে। বয়স যেন জ্ঞান অর্জন করার জন্য কোনো প্রতিবন্ধক না হয় সে বিষয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

ব্লেন্ডেড এডুকেশন ও মডিউলার এডুকেশন এর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।

সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তনে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলাম।

সাননিউজ//এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা