শিক্ষা

বেলকুচিতে ঝরে পড়া শিক্ষার্থীদের খোলা মাঠে পাঠদান

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে মহামারি করোনার কারণে ঝরে পড়া সমাজের অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিজ্ঞান পাঠশালা গড়ে তোলা হয়েছে। বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কবি রজনী কান্ত সেন স্মৃতি সংসদের আঙ্গিনায় এই পাঠশালা গড়ে তোলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৩ জন শিক্ষার্থী পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে । তাও আবার সম্পূর্ণ খোলা আকাশের নিচে। নামকরণও করা হয়েছে বিজ্ঞান পাঠশালা নামে।

প্রতিদিন বিকালে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় শতাধিক ঝরে পড়া শিক্ষার্থী এখানে এসে শিক্ষা গ্রহন করে। যা দেখতে ঐ এলাকা সহ আশেপাশের এলাকার মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাই আগ্রহচিত্তে বিকাল হলেই কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সেই কৌশল দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।

এই শিক্ষা কার্যক্রম দেখতে আসা অত্র এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বললে তারা এই প্রতিবেদককে জানায়, করোনাকালে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছোট ছোট ছেলে মেয়েরা অলস সময় পার করছিল। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদীয়মান শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে খেলার ছলে পড়াচ্ছে তা দেখে আমরা বিমোহিত। তাদের এধরণের উদ্যোগের কারণে ছেলে মেয়েদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে।

ঐ গ্রামের সমাজ সেবক রেজাউল করিম ও আব্দুল কাদের এই প্রতিবেদককে বলেন, এখানে যারা পড়াশোনা করতে এসেছে তারা বেশিরভাগ দরিদ্র পরিবারের ছেলে মেয়ে। এখানকার শিক্ষকরা শিক্ষার্থীদের বিনামূল্য খাতা কলম দিচ্ছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করে আসছি। আমরা মনে করি, তাদের মতো সারা উপজেলায় যদি এ ধরনের শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া যায় তাহলে সমাজের হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েরা আর শিক্ষা আলো বঞ্চিত হবে না।

কোমলমতি শিশুরা জানায়, বিজ্ঞান পাঠশালায় পড়লে তাদের ভিষণ ভালো লাগে। স্যাররা তাদের বিজ্ঞান বক্সের মাধ্যমে খেলার ছলে শিক্ষা দেয়। যার কারণে তারা অতি সহজেই পড়াশোনা আয়ত্ত করতে পারে।

বিজ্ঞান পাঠশালার শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী মোস্তাকিম সরকার নিলয় জানান, আমরা ৩ বন্ধু এই গ্রাম থেকে বড় হয়েছে। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি। তাই আমরা চিন্তা করলাম আমাদের এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করে সমাজের অবহেলিত শিশুদের শিক্ষা দেব।

সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বিজ্ঞান পাঠশালা নামের এই স্কুল প্রতিষ্ঠা করেছি । তবে এই স্কুলের কোনও একাডেমিক ভবন নেই। সম্পূর্ণ খোলা আকাশের নিচে। আমরা নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে এর পাঠ কার্যক্রম অব্যহত রেখেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানালেন, আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। করোনা মহামারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ রয়েছে। তবে এটা একটি ভালো পদক্ষেপ। করোনা পরবর্তী সময়ে এই ধরনের পদক্ষেপ হতে পারে সামাজিক পরিবর্তনের দিক নির্দেশনা।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা