শিক্ষা

ঢাবির অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে।

রোববার (১৪ মার্চ ) রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ কথা জানিয়েছেন।

কারিগরি জটিলতার কারণে বৃহস্পতিবার বেলা পৌনে ১টা থেকে আবেদনপ্রক্রিয়া বন্ধ ছিল। এদিকে ভর্তি প্রক্রিয়া কয়েক দিন বন্ধ থাকায় সময় বাড়ানো হবে বলে জানা গেছে।

এর আগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এবার আবেদন প্রক্রিয়ার শুরুর দিকেই আগের চেয়ে অনেক গুণ বেশি আবেদন পড়েছে।

প্রথম দিকে এত আবেদন আগে কখনও পড়েনি। প্রথম ৪৮ ঘণ্টায় ৫ ইউনিটে মোট ১ লাখ সাড়ে ৫ হাজার আবেদন জমা পড়েছে। ফলে, ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে। এ কারণেই মূলত এ অবস্থা তৈরি হয়েছে।

আবেদনের সময় বাড়ানো হবে কিনা তখন এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছিলেন, ‘৩১ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। সময় বাড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বলা যাবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা