শিক্ষা

‌গবেষণায় ভালো করছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক: মৌলিক গবেষণার ক্ষেত্রে দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

তিনি বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মৌলিক গবেষণায় ভালো করছে। গবেষণার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ ও উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আরো বেশি গবেষণায় মনোযোগী হতে হবে এবং গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বুধবার (১০ মার্চ) নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক তিনটি বৈদেশিক প্রকল্পের অনুদানের অর্থ গ্রহণ ও ব্যয় সংক্রান্ত বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় কোরিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত ‘ইউটিলাইজিং কোরিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর জব ক্রিয়েশন ইন বাংলাদেশ’, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘রিসার্চ অন ইন্টারসেকশন অব জেন্ডার অ্যান্ড টেকনোলজি’ এবং ইউনিভার্সিটি অব নটিংহাম এর অর্থায়নে পরিচালিত ‘কলেরা এন্টিবায়োটিক রেজিস্টিক ইন বাংলাদেশ: বিগ ড্যাটা মাইনিং অ্যান্ড মেশিন ল্যার্নিং টু ইম্প্রুভ ডায়াগনস্টিকস ট্রিটমেন্ট সিলেকশন’ প্রকল্পের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স এর ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাকসুদ হোসেন এবং ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নোভা আহম্মেদ উপস্থিত ছিলেন।

প্রফেসর চন্দ দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে গবেষণা চালিয়ে যেতে গবেষকদের অনুরোধ করেন। এসব গবেষণা প্রকল্পে ইউজিসি থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নানাবিধ সীমাবদ্ধতা থাকার পরও গবেষণায় প্রশংসনীয় অবদান রাখছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা