শিক্ষা

এবার পরীক্ষার দাবি জানালেন শিক্ষকও

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : অসমাপ্ত পরীক্ষা নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের পর এবার দাবি জানিয়েছেন ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা’র পরিচালক অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহও।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সুপারিশক্রমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর আবেদন জানান এই শিক্ষক।

আবেদনপত্রে সিরাজ উদ দৌল্লাহ উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তান। করোনা মহামারির কারণে অধিকাংশ অভিভাবক আর্থিক সংকটের সম্মুখীন। করোনার প্রভাব শিক্ষার্থীর ওপর সুস্পষ্ট। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থগিত পরীক্ষা শুরু হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও শেষ পর্যায়ে। কিছু পরীক্ষা অসমাপ্ত রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে চলমান পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকায় নিজ খরচে ও ধার-দেনা করে ঘরভাড়া নিয়েছেন। পরীক্ষা স্থগিত করায় ছাত্র-ছাত্রীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।

জানতে চাইলে অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিয়ে কাজ করছি। তাদের সুখে-দুঃখে কাছে না থাকলে একজন অভিভাবক হিসেবে নিরর্থক মনে করছি। নিজের দায়িত্ববোধ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আশা করছি অসমাপ্ত পরীক্ষা আবারও শুরু করতে শিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা