শিক্ষা

প্রতিবেদন মুছতে ‌‌চাপ, নোবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

মো: ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন মুছে ফেলতে অনৈতিক চাপ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। একই সাথে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের অনৈতিক চাপ প্রয়োগ বন্ধ এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার্থে প্রভাবশালী মহলের অন্যায়ভাবে চাপ সৃষ্টি ও প্রতিবন্ধকতা রুখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে নোবিপ্রবিসাস।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান এক যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এক প্রভাবশালী ব্যবসায়ীকে নিয়ে ছাপানো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কয়েকটি প্রতিবেদন মুছে ফেলতে সম্পাদকসহ ৪ জনকে বিভিন্ন জেলা থেকে ৩৬টি উকিল নোটিশ পাঠিয়ে মামলার ভয় দেখানো হয়। এবিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী সংবাদ সম্মেলনে এসব অযৌক্তিক উল্লেখ করে নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, হেড অব ইংলিশ নিউজ অরুন দেবনাথ, বার্তা সম্পাদক জাহিদুল কবির, বার্তা সম্পাদক মনীরুল ইসলামকে দেশের বিভিন্ন জেলা থেকে উকিল নোটিশ পাঠিয়ে হয়রানি এবং মামলার ভয় দেখানো হচ্ছে। যা স্বাধীন সংবাদপত্র এবং সাংবাদিকদের জন্য খুবই দুংখজনক।

তারা আরো বলেন, বস্তুনিষ্ঠ স্বাধীন সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রেট চতুর্থ স্তম্ভ বলা হয়। এটি চর্চায় যেমন ভাবে উপকৃত হতে পারে দেশের জনগন, তেমন ভাবে এর সুফল পান সরকারও। কিন্তু এর কন্ঠরোধ করলে তার বিপরীতে দুর্ভোগ বইতে হবে রাষ্টের সকলকে।

এছাড়াও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ ভূমিকাই রাষ্ট্রের অগ্রগতিতে সংবাদপত্রের অবদান দেখিয়ে দিয়েছে। দেশকে এগিয়ে নিতে বিভিন্ন মহল কর্তৃক গনমাধ্যমের কন্ঠরোধ প্রচেষ্টাকে নিঃশেষ করতে সরকারের প্রতি নেতৃবৃন্দ আহবান জানান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা