শিক্ষা

সোমবার মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি

নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির লটারি সোমবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় লটারি কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুই দফায় ভর্তির আবেদন নেওয়ার পর আগামীকাল সেই আবেদনগুলোর নিষ্পত্তি হতে যাচ্ছে।

জানা গেছে, সারা দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। কিন্তু সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। অধিকাংশ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া সব বিদ্যালয় এখনও অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি। এ কারণে এবছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। এসব বিদ্যালয়ের ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি।

অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে। লটারির ফল শিক্ষার্থীদের মুঠোফোনে এসএসএম এর মাধ্যমে চলে যাবে। এছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্নিষ্ট স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে, দুই দফায় গত ৭ জানুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন টেলিটকের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়। প্রথম দফায় ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন নেওয়া হয়েছিল। ৩০ ডিসেম্বর ভর্তি লটারির নির্ধারিত দিন ছিল। তবে নির্ধারিত শ্রেণিতে ভর্তির নির্ধারিত বয়সের চেয়ে কয়েকদিন কম হওয়ার কারণেও বিপুল সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করতে পারেনি। বিষয়টি আদালতে গড়ালে ১১ বছর বয়সের সময়সীমা নির্ধারণ করে দেওয়া শর্তটি স্থগিত করেন হাইকোর্ট।

উচ্চ আদালতের এ আদেশের পর সেদিনই ভর্তি লটারি স্থগিত ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরে আবেদনের সময় আরও সাতদিন বাড়িয়ে পহেলা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা