শিক্ষা

বশেমুরবিপ্রবিতে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়।

রোববার (১০ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বাংলা বিভাগের সভাপতি মোঃ আব্দুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি তাপস বালা প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া।

এ সময় বক্তারা বলেন, দেশে আজও অনেক দালাল, রাজাকার আল বদর রয়েছে যার পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট ও ২১ আগস্টের মত ঘটনা ঘটছে।
বাঙ্গালী জাতির যতটুকু অর্জন তার পুরোটায় বঙ্গবন্ধুর অবদান। যতদিন বাংলায় নদীর স্্েরাতধারা বয়ে চলবে, পাখিরা গান গাইবে ততদিন বঙ্গবন্ধু এদেশের চেতনায় বেঁচে থাকবেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙ্গালী জাতি প্রকৃত বিজয়ের পুর্ণতা পায়। বঙ্গবন্ধুর চেতনা মুলত: তাঁর কর্ম ও জীবন আদর্শ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। আমরা যদি আমাদের সঠিক দায়িত্ব পালন করি তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। জাতির পিতার নামাঙ্কিত এই বিশ^বিদ্যালয়কে শ্্েরষ্ঠ বিদ্যাপিঠ বিনির্মাণে তরুন শিক্ষকদের কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, আমাদের প্রকৃত নববর্ষ শুরু হয় ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে, এই দিনেই বাংলাদেশ প্রকৃত বিজয় অর্জন করে। তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নতি করতে হলে জাতির পিতা কর্ম ও আদর্শকে ধারণ করতে হবে।

পরে বিকাল ৩টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতার আত্মার মাগফিরত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/জিএমএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা