শিক্ষা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি : বুয়েট ছাড়া সবার হ্যা

নিজস্ব প্রতিবেদক : গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যোগ হচ্ছে দেশের ৩০ পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়া, ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হতে চায় আরও ৩ বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। তবে, এই পদ্ধতিতে যেতে রাজি নয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বিশেষায়িত গুচ্ছ পদ্ধতিতে যেতে আগ্রহী ৩ বিশ্ববিদ্যালয় হলো, বাংলাদেশ টেক্সটাইল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ।

এদিকে, স্বায়ত্তশাসিত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয় গুচ্ছপদ্ধতিতে যেতে চায় না। আর জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) স্বতন্ত্রভাবেই ভর্তিপরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে।

এছাড়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় গুচ্ছপদ্ধতিতে যাওয়ার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বলছে, কোনো বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না আসে, তাহলে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। তবে, পরিস্থিতি বিবেচনায় তাদের এই পদ্ধতিতে আসারও আহ্বান জানিয়েছে ইউজিসি।

ইউজিসি সূত্রে জানা গেছে, এবার ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছপদ্ধতিতে ভর্তিপরীক্ষা নিতে রাজি হয়েছে। এর মধ্যে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়, ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ‌্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ‌্যালয় (কুয়েট) যুক্ত হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আসলেও কোন গুচ্ছে যাবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যেতে চায় তারা। কিন্তু তাতে এখনো রাজি হয়নি বুয়েট।

এদিকে, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ৪ এই পদ্ধতিতে না নিয়ে নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নেবে। এর মধ্যে ঢাবি ভর্তি পরীক্ষা নিতে নিজের অবস্থান ও পরিকল্পনা ইতোমধ্যেই প্রকাশ করেছে।

এছাড়া, ডিপ্লোমা কোর্স থাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নিজেরা স্বতন্ত্রভাবে ভর্তির ব্যবস্থা নেবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার সুযোগ নেই।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘৩০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাচ্ছে। বিশেষায়িত ৩ বিশ্ববিদ্যালয়ও যেতে চায় বুয়েটের সঙ্গে। তবে বুয়েট রাজি হচ্ছে না। বিষয়টি নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করা হবে। বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েটকে চিঠি দেওয়া হয়েছে।’বুয়েটের উত্তর পাওয়ার পর অন্য ৩ বিশ্ববিদ‌্যালয়ের সঙ্গে আলোচনায় বসবেন বলেও তিনি জানান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা