শিক্ষা

যুক্তরাষ্ট্রের কলেজে ৪২ কোটি টাকা দিলেন বাংলাদেশের মোস্তাফিজ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মোস্তাফিজ শাহ মোহামেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহ্যবাহী বার্ড কলেজকে ৪২ কোটি ৩৮ লাখ টাকা উপহার দিয়েছেন। বাংলাদেশী মোস্তাফিজ ১৭ বছর বয়সে বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে মার্কিন মুলুকে পাড়ি জমান। এই কলেজে পড়া-লেখা করার সুবাদে খুঁজে পান নতুন জীবনের দিশা।

মোস্তাফিজের ৯৭ ব্যাচের সহপাঠী অর্চনা শ্রীধর জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে উপহারের অর্থ গ্রহণ করেছে। ভারতীয় বংশোদ্ভূত অর্চনা বলেন, ‘আমাদের মাতৃস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষিণ এশিয়ার কোনও সহপাঠী এমন উপহার দিয়েছে, এটি ভাবতেই ভালো লাগছে।’কলেজ কর্তৃপক্ষ বলছে, এই অর্থ দিয়ে তারা নতুন শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করবেন।

বার্ড কলেজের প্রেসিডেন্ট লিওন বটস্টেইন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মোস্তাফিজের উপহার স্মরণীয় হয়ে থাকবে। আমাদের জন্য এটি অনুপ্রেরণার। আশা করছি তার এই উপহার অন্য সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসতে উৎসাহিত করবে।’

আমার ওপর বার্ডের গভীর প্রভাব আছে। আমি এই কলেজেরই প্রোডাক্ট, এভাবে নিজের শিক্ষাঙ্গনকে সম্মান জানিয়ে কলেজের বিবৃতিতে মোস্তাফিজ বলেছেন, ‘বার্ড শুধুমাত্র আমার ব্যক্তিগত এবং বৃদ্ধিবৃত্তিক উন্নতিতে সহায়তা করেনি, আমাদের সভ্যতার সর্বোত্তম মূল্যবোধগুলোরও প্রতিরূপ দিয়েছে।’

বার্ডকে সুপ্ত রত্ন আখ্যা দিয়ে মোস্তাফিজ বলেন, ‘এই প্রতিষ্ঠান সব সময় সময়ের চেয়ে এগিয়ে থাকে। প্রতিষ্ঠানটির বৃত্তির কারণেই আমি কিশোর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসতে সক্ষম হই।আমি বার্ডকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখতে চাই। নতুন অধ্যায়ের সঙ্গী হতে চাই।’

মোস্তাফিজ বাংলাদেশিদের কাছে অপরিচিত নাম হলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক খাতের স্বনামধন্য এক মুখ। আমুর ইকুইপমেন্ট ফাইন্যান্সের চেয়ারম্যান এবং সিইও। ব্যবসায়িক অর্থনৈতিক খাতে বিনিয়োগের লক্ষ্যে ২০০৮ সালে তিনি আমুর ক্যাপিটাল গ্রুপ নামের প্রাইভেট ইনভেস্টমেন্ট ফার্ম প্রতিষ্ঠা করেন।

এখান থেকে ২০১০ সালে আমুর ইকুইপমেন্ট ফাইন্যান্সে বিনিয়োগ করেন। ২০১৩ সালে বিনিয়োগের পরিধি বাড়ান। বার্ড কলেজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তার নাম আছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা