শিক্ষা

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় চুয়েট ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : এবার মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. মশিউল হক এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ছাত্রত্ব বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রায়হান রোমান নামে ওই ছাত্র কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।

জানা গেছে, গত ২৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোমান ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গাত্মক মতামত এবং মহানবী (সাঃ) কে কটূক্তি করেন। রোমান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক। মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রত্ব বাতিল এবং যথোপযুক্ত শাস্তির আবেদন করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১২২তম জরুরি সভায় বিষয়টি অনুমোদন হয়েছে। এতে সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম। সাময়িক বহিষ্কৃত রায়হান রোমান চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত সপ্তাহে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন রায়হান রোমান। এতে মহানবীর অবমাননার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন চুয়েটের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈঠকে বসে চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি। সভায় শিক্ষার্থী রায়হানকে সাময়িক বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।

চুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, ‘মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর লেখা ফেসবুকে পোস্ট করার অভিযোগে ডিসিপ্লিনারি কমিটিতে তাকে (রায়হান রোমান) সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি বলেন, ‘সেই সিদ্ধান্ত সুপারিশ আকারে অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়। একাডেমিক কাউন্সিলের সভায় তেমন কোনো আলোচনা হয়নি বিষয়টি নিয়ে। শুধুমাত্র ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত পাস করা হয়েছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা