শিক্ষা

নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে বই ছাপানোর কাজ সিন্ডিকেটের হাতে

নিজস্ব প্রতিবেদক : সিন্ডিকেট করে অল্প কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে কাজ না পেয়ে বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান খারাপ সময় পার করছে। করোনার এই সময়েও প্রায় ৬০ হাজার শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি।

আগামী শিক্ষাবর্ষের জন্য ৩৫ কোটি পাঠ্যবই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।বই ছাপানোর কাজের দরপত্র এরই মধ্যে শেষ হয়ে গেছে। মুদ্রণ মালিক সমিতি বলছে, এই পুরো বইয়ের কাজ পেয়েছে মাত্র ৭০টি প্রতিষ্ঠান। অথচ অন্যান্য বছর কাজ করে ৫০০ এর মত প্রতিষ্ঠান।

সিন্ডিকেট করে বাজার মূল্যের থেকে কমে কাগজের দাম দেখিয়ে কাজ পায় তারা। এখন কাগজের মান নিয়েও চলছে এনসিটিবির সাথে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর টানাপোড়েন। একদিকে করোনার সময় তার উপরে কাজ না পেয়ে খুব খারাপ সময় পার করছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বিশেষ করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো। যার কারণে ছাঁটাই চলছে এসব প্রতিষ্ঠানে। এনসিটিবি বলছে, নিয়ম মেনেই কাজ দেয়া হয়েছে। কাজ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে তাদের কিছুই করার নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা