ছবি : সংগৃহীত
শিক্ষা

৩৫ বছর পর চবিতে নির্বাচনী সকাল, চলছে ভোটগ্রহণ 

সান নিউজ অনলাইন 

দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সাতবারের মতো আয়োজিত এ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা এবং ফলাফল ঘোষণা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন। কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। নারী প্রার্থী রয়েছেন ৪৭ জন।

ভোটগ্রহণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে, যেখানে ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে স্থাপিত ৬৮৯টি বুথে চলছে ভোট গ্রহণ। পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে ব্যালট পেপার, তবে গণনা হবে ওএমআর (OMR) মেশিনের মাধ্যমে। ভোটগ্রহণ ও গণনার চিত্র সরাসরি সম্প্রচার করা হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নেওয়া হয়েছে বহিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে র‍্যাবের আটটি টিম, পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকেও।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী শহরে অবস্থান করায়, তাদের ক্যাম্পাসে আসার সুবিধার্থে বাড়তি শাটল ট্রেন ও বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭০ সালে। এরপর নিয়মিত নির্বাচনের কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা আর সম্ভব হয়নি। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে আজ হচ্ছে সপ্তমবারের মতো এ নির্বাচন।

৩৫ বছর পর ছাত্ররাজনীতির এমন গুরুত্বপূর্ণ অধ্যায় ফিরে আসায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মাঝে রয়েছে বিপুল আগ্রহ ও অংশগ্রহণ।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা