শিক্ষা
চাকসু নির্বাচন

চাকসু নির্বাচনে ভোটারদের চ্যালেঞ্জ ১০ মিনিটে ৪০টি সিদ্ধান্ত

সান নিউজ অনলাইন

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন, যেখানে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

একজন শিক্ষার্থীকে মোট ৪০টি পদের জন্য ভোট দিতে হবে , কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি, যার জন্য নির্ধারিত সময় মাত্র ১০ মিনিট। অর্থাৎ গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দেওয়ার চাপ থাকবে ভোটারদের ওপর। পাঁচটি অনুষদে থাকবে ১৫টি কেন্দ্র ও ৭০০টি বুথ, যাতে প্রতিটি বুথে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারেন। ভোটগ্রহণ হবে অপটিক্যাল মার্ক রিডার (OMR) পদ্ধতিতে।

শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো ক্যাম্পাস, শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে ৪০টি ব্যালট হাতে নিয়ে স্বল্প সময়ে ভোট দেওয়া শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা