শিক্ষা

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বেশ বৃষ্টিও হচ্ছে ক্যাম্পাসে। এই অবস্থায় হলের শিক্ষার্থীরা ভোট দিতে বেগ পেতে না হলেও বাইরের শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হাতে হবে। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’ অবশ্য এর আগে জানানো হয়েছিল ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের বিভিন্ন দিক বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিন ঘণ্টায় কোথাও স্বাভাবিক, আবার কোথাও কম ভোট পড়ার প্রবণাতা লক্ষ্য করা গেছে। আ ফ ম কামাল উদ্দিন হলের রিটার্ং কর্মকর্তা শিবলি নোমান বলেন, তার হলে মোট ৩৩৩টি ভোট। এর মধ্যে দুপুর ১২টা পর্ন্ত ৬০টি ভোট পড়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট আব্দুর রাজ্জাক বলেছেন, তার হলে মোট ৯৯২টি ভোট। এর মধ্যে তিন ঘণ্টায় ২৫০টি ভোট পড়েছে। মীর মশাররফ হোসেন হলের পোলিং অফিসার বশিরুজ্জামান বলেছেন, তার হলে মোট ৪৬৪টি ভোট। এর মধ্যে দুপুর ১২টা পর্ন্ত ১০৫টি ভোট পড়েছে।

অপরদিকে আল বেরুনি হলের রিটার্ং কর্মকর্তা মিরাজ রহমান খান বলেছেন, তার হলের ২১০ ভোটের মধ্যে ৫০টি ভোট পড়েছে। মাওলানা ভাসানী হলের রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন বলেন, তার হলের মোট ভোটার ৫১৪ জন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৭০ জন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা