সংগৃহীত ছবি
শিক্ষা

ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের জমায়েত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আজ এটিই শিক্ষার্থীদের সবচেয়ে বড় জমায়েত। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের ১টি অংশ।

আরও পড়ুন: পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সমাবেশের আয়োজন করে নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ। এই সমাবেশ শেষে শিক্ষকরা টিএসসিতে জমায়েত হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এসে তাদের সাথে জমায়েত হয়।

এরপর সেখানে কিছুক্ষন অবস্থান ও স্লোগান দিয়ে জমায়েতটি শহীদ মিনারের দিকে এগিয়ে যায় এবং সেখানে পূর্বঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

এই কর্মসূচিতে যোগ দেওয়া ১ শিক্ষার্থী জানান, সারাদেশে আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে। আমর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই পাশাপাশি পূর্বঘোষিত কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোসও আমরা পালন করছি।

আরও পড়ুন: ছাড়া পেলেন ৬ সমন্বয়ক

এই সময় টিএসসিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা